Field Officer (Circular No-78)
Field Officer (Circular No-78) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদ নং- মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-০২৯০৮-০৩৩১৬-০০৩৪০ “বাংলাদেশ ইগনাইট ইয়থ সোসাইটি (বাইস)” এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় "ফিল্ড অফিসার" পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
পদের নাম: ফিল্ড অফিসার ।
পদ সংখ্যা: ৩৫ জন ।
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/সমমান পাশ । এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষার যে কোন একটিতে নূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা উভয় পরীক্ষায় গড়ে জিপিএ ৩.০০ থাকতে হবে অথবা স্নাতক/সমমান পাশ।
বেতন: শিক্ষানবিশকাল (ছয়মাস) বেতন স্কেলের ১২,০০০ টাকা এবং টিফিনভাতা ২২০০ টাকা মোট ১৪,২০০ টাকা, শিক্ষানবিশকাল শেষে প্রতিষ্ঠানের বিধিমোতাবেক অন্যান্য সুযোগ সুবিধাদি। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য।
শর্তসমূহ-
1. দরখাস্তকারীকে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিক হতে হবে ।
2. ১০/০৩/২০২৬ ইং তারিখে বয়স অনুর্ধ্ব ৪০ বছর হতে হবে, তবে MRA সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৩ বছর ।
3. সংশ্লিষ্ট পদের জন্য মটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে ।
4. আগ্রহী প্রার্থীদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর যেকোন শাখা অথবা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এজেন্ট ব্যাংকিং এর যে কোন শাখা হতে, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁপাইনবাবগঞ্জ শাখায়, “বাংলাদেশ ইগনাইট ইয়থ সোসাইটি (বাইস)” শিরোনামে ২০৫০ ১৩ ২০ ২০০ ৬৭৯৫ ০২ একাউন্টে ৩০০/- (তিনশত) টাকা অনলাইন করতে হবে । অনলাইনে ট্রানজেকশন এর পূর্ণ আইডি এবং রশিদ সংগ্রহ করতে হবে যা অনলাইন আবেদনের সময় লাগবে ।
5. বাইস এর ওয়েবসাইটে (www.biys.org.bd/career) গিয়ে টাকা পেমেন্ট করার ট্রানজেকশন আইডি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে ।
6. প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে । মৌখিক পরীক্ষার সময় প্রর্থীর এস.এস.সি/সমমান হতে তদূর্ধ্ব পরীক্ষা পাশের সকল সনদ ও জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের মূল কাগজপত্র ও এক সেট ফটোকপি সহ উপস্থিত হতে হবে ।
7. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি.এ./ডি.এ. দেয়া হবে না ।
8. এমআরএ সনদপ্রাপ্ত যে কোন ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা অভিজ্ঞ বলে বিবেচিত হবে ।
9. আবেদন পত্রে মিথ্যা/ভূয়া ও অসম্পূর্ণ তথ্য দিলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং প্রাথীর আবেদন বাতিল বলে গন্য হবে ।
10. লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র ও সময় প্রবেশপত্রে উল্লেখ থাকবে। মৌখিক পরীক্ষার তারিখ ও সময় বাইস এর ওয়েব পেজ ও মোবাইলে এস.এম.এস এবং ইমেইল এর মাধ্যমে জানানো হবে ।
11. লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের এক মাস মাঠ পর্যায়ে কাজ করতে হবে । উক্ত এক মাস শুধুমাত্র খাওয়া খরচবাবদ ৬,০০০/-(ছয় হাজার টাকা) ভাতা প্রদান করা হবে । লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও মাঠের কাজের মূল্যায়নের ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে মেধা ক্রমে ৩৫ জনের প্যানেল তৈরী করা হবে এবং সংস্থার প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ দেয়া হবে ।
12. লিখিত পরীক্ষার প্রবেশপত্র আগামী ১৩/০৩/২০২৬ ইং থেকে ১৬/০৩/২০২৬ ইং তারিখ পর্যন্ত বাইসের ওয়েবসাইট (www.biys.org.bd/career) থেকে ডাউনলোড করা যাবে ।
13. আবেদনের শেষ তারিখ ১০/০৩/২০২৬ ইং ।
*** উল্লেখ্য যে, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ বাতিল বা স্থগিত করতে পারবেন ***
*প্রয়োজনে যোগাযোগ HR বিভাগ-০১৭৩০ ৮৮২৬৯৬ *
Apply on this job